দরকার-এ একীভূত সফটএভার
ডিজিটাল রূপান্তরে উৎপাদক-ব্যবসায় ও ভোক্তার মধ্যে মেলবন্ধন তৈরিতে দেশের প্রথম হাইব্রিড বিজনেস প্লাটফর্ম “দরকার ইন্ডাস্ট্রিজ লিমিটেড” এর সঙ্গে একীভূত হলো ময়মনসিংহে যাত্রা শুরু করা সফটওয়্যার নির্মাতা ও আইটি সেবাদাতা প্রতিষ্ঠান “সফটএভার”। দরকার ইন্ডাস্ট্রিজের অধীনে রয়েছে অনলাইন-অফলাইন মল; কৃষি ফার্ম। আছে কুরিয়ার সেবা এবং ইলেকট্রনিক আমাদানী-রপ্তানি কার্যক্রম এবং ডিজিটাল সেবা।
এ বিষয়ে সফটএভার এর স্বত্বাধিকারী মোঃ রিয়াদ মিয়া জানান, মফস্বল অঞ্চল থেকে দেশে এবং বিদেশে কাজ করে ইতিমধ্যে সারাদেশ ব্যাপী পরিচিতি পেয়েছে সফটএভার। আর ফ্রিল্যান্সিং থেকে এন্টারপ্রাইজে রূপান্তরের মাধ্যমে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে আরও বড় পরিসরে কাজের লক্ষ্য নিয়ে “দরকার ইন্ডাস্ট্রিজ লিমিটেড” এর সাথে এই পথচলা।
তিনি বলেন, “ব্যক্তিগত ভাবে গত ৮ বছরের বেশী সময় ধরে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি আর সফটএভারের সাথে আছি ৫ বছরের বেশী সময় ধরে। এই সময়ের মধ্যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার ১০ টিরও বেশী দেশে আমাদের সেবা দিয়েছি। ময়মনসিংহ শহরের একটি স্বনামধন্য আইটি সেবাদাতা প্রতিষ্ঠান সফটএভার।সফটএভার” এর চলমান সকল সেবা সমূহ বিদ্যমান থাকবে এবং নতুন করে আরও কিছু সেবা যুক্ত করা হবে।”
দরকার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আরাফাত রহমান বলেন, গত ৩০ মার্চ দরকার ইন্ডাস্ট্রিজের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। এই শিল্প উদ্যোগকে অফলানই ও অনলাইনে সমান ভাবে হাইব্রিড পদ্ধতিতে উৎপাদক থেকে ভোক্তার মধ্যে সেতুবন্ধন রচনার মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল ব্যবসায়ের ওয়ান স্টপ বিজনেস হাব গঠনের লক্ষ্যে তারা কাজ করছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর ময়মনসিংহ শহরে দুই উদ্যোক্তা আরাফাত রহমান ও মোঃ রিয়াদ মিয়ার হাত ধরে যাত্রা শুরু করে সফটএভার। যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি দেশে এবং বিদেশে সুনাম ও আস্থার সাথে সেবা দিয়ে যাচ্ছে। সফটএভারের সেবার মধ্যে ছিলো; সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ডোমেইন ও হোস্টিং, ডিজিটাল মার্কেটিং এবং ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস)।